রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

কোরবানীর পশু নিয়ে জুয়া বন্ধের দাবি তথ্যপ্রযুক্তি আন্দোলনের

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথিত কোমল পানীয় ‘মজো’ কুরবানী এবং কোরবানীর পশু নিয়ে এসএমএর-এর মাধ্যমে জুয়ার আয়োজন করায় এর তীব্র নিন্দা প্রতিবাদ ও অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে তথ্যপ্রযুক্তি আন্দোলন।

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

থ্রিজি ইন্টারনেটের উচ্চমূল্য অনুমোদনের প্রতিবাদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক থ্রিজি ইন্টারনেটের উচ্চমূল্য অনুমোদনের প্রতিবাদে আইসিটি মুভমেন্টের সভা আগামী ১১ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয় ১৪ পুরানা পল্টন, দার-উস-সালাম আর্কেড (৯ম তলা), ঢাকা ১০০০, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে।

থ্রিজি ইন্টারনেটের সঠিক মূল্য নির্ধারণ এবং উচ্চমূল্য অনুমোদনকারী দোষীদের উচিৎ শিক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলনের কঠোর কর্মসূচি সভা থেকে গ্রহণ ও শুরু করা হবে।

সভায় সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য এবং আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

ইন্টারনেটের দাম নিয়ে গ্রামীণফোনের প্রতারণা

ইন্টারনেটের দাম নিয়ে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। আর এ বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নজরে আসার পরও তা বন্ধ হচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারকারীরা।