মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

ফেসবুক ও গুগলেসহ তথ্যপ্রযুক্তি খাতে অর্থ পাচার বন্ধে আন্দোলনে যাচ্ছে আইসিটি মুভমেন্ট

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবি


বাংলাদেশের চিহ্নিত কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান ও গোষ্ঠী বিদেশের ওয়েব সাইটে অবৈধভাবে বিজ্ঞাপন প্রচারের নামে বিপুল পরিমাণ অর্থ বিদেশে অবৈধভাবে পাচার করছে। ফেসবুক মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে টেলিকম অপারেটরদের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এসব পাচারকারীরাই ফরেক্স ও ফরেন এমএলএম ব্যবসার নাম করে অসংখ্য নাগরিকদের কাছ থেকে কোটি কোটি টাকা দালালদের মাধ্যমে হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। এছাড়া বাংলাদেশে শতাধিক অবৈধ অনলাইন পেমেন্ট গেটওয়ে বিদেশে অর্থ পাচার করছে বলে অভিযোগ করেছেন আইসিটি মুভমেন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জুলীয়াস চৌধুরী।

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

ইন্টারনেটের মূল্য নির্ধারণী বৈঠকে অপারেটরদের অংশগ্রহণ না করার প্রতিবাদ

বেসরকারী টেলিকম অপারেটররা গত ২ ও ৪ ডিসেম্বর ২০১৩ খৃস্টাব্দ বিটিআরসির গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যাবহারের মূল্যহার নির্ধারণী বৈঠকে অংশগ্রহণ করেননি। অথচ তারা আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইন্টারনেটের যৌক্তিক মুল্যহার নির্ধারণে আন্দোলনরত সংগঠন তথ্যপ্রযুক্তি আন্দোলন।

শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

থ্রিজি ইন্টারনেটের উচ্চমূল্য অনুমোদন দিয়ে বিটিআরসি জাতির সঙ্গে প্রতারণা করেছে

প্রতারক কর্মকর্তাদের তাড়িয়ে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে বিটিআরসিতে যাবে তথ্যপ্রযুক্তি আন্দোলন

গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যাবহারের মূল্যহার নির্ধারণ, ঘোষণা ও বাস্তবায়নে আশ্বস্ত করে একদিকে কালক্ষেপণ অন্যাদিকে থ্রিজি ইন্টারনেটের উচ্চমূল্য অনুমোদন দিয়ে বিটিআরসি জাতির সঙ্গে প্রতারণা করেছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি দিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ এবং প্রতারক কর্মকর্তাদের তাড়িয়ে দিতে আগামী ২৮ অক্টোবর ২০১৩ খৃস্টাব্দ সোমবার বিকেল বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল নিয়ে বিটিআরসিতে যাবে তথ্যপ্রযুক্তি আন্দোলন। এছাড়া গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত মূল্যহার বিটিআরসি কর্তৃক নির্ধারণ ঘোষণা ও বাস্তবায়নের জন্য মহামান্য হাইকোর্টে রীট আবেদন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।